Location via proxy:   
[Report a bug]   [Manage cookies]                

The Global Voices Lingua project hopes to bring GV content to new linguistic audiences - Details

Also in:

গ্লোবাল ভয়েসেস অনলাইন চেষ্টা করছে বিশ্বের যাবতীয় সংলাপকে একত্র করে ধারন করতে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ মতামতগুলো বিশ্বজুড়ে প্রচার করতে। আমরা সেসব ব্যক্তি বা অঞ্চলের কথা তুলে ধরি, অন্য মাধ্যমগুলো সচরাচর যেসব এড়িয়ে চলে।


2008-11-19

ভুটান

মোস্ট বিউটিফুল সিটিস অফ দ্য ওয়ার্লড, ভুটানের রাজধানি থিম্পু সম্পর্কে লিখছেন:

It's expensive to visit Bhutan, and expensive to stay here - a deliberate policy to keep tourism at a low level. Bhutan is poor in material goods, but boundlessly rich in other qualities contentment, inner peace and dignity.

ভুটানে বেড়াতে আসা ও থাকা বেশ খরচসাপেক্ষ। তার কারণ, এখানে পর্যটনকে সীমাবদ্ধ রাখার একটা সচেতন প্রয়াস করা হয়েছে। বৈষয়িক দিক থেকে ভুটান খুব একটা ঐশ্বর্য্যশালী না হলেও শান্তি ও আত্মমর্যাদার দিক থেকে বৈভবশালী।

কোরিয়া: আপনি এখনো অবিবাহিত আছেন কেন?

হেমন্ত এসেছে... ঝরা পাতা আর রঙ্গীন গাছ চারিদিকে, বেশ একটা রোমাঞ্চকর ঋতু। হেমন্তকে এমন একটা ঋতু হিসাবে ধরা হয় যখন নিজেকে একা লাগে, খিদে পায়, আর বই পড়ার খুব ইচ্ছা হয়। অচিরেই শীত আসছে। ঠান্ডা ঋতু আর বরফ। এই সময়ে যদি কেউ একা থাকে তাহলে সে তার একাকিত্ব গভীরভাবে অনুভব ...

2008-11-15

দক্ষিণ এশিয়া

জ্যাবারওক ‘দি বুক অফ রাম' বইটির একটি সমালোচনা পোস্ট করেছে। এর লেখক মিথোলজিস্ট (লোককাহিনী গবেষক) দেবদত্ত পাটনায়েক দেখাচ্ছেন: “কিভাবে রামের কাহিনী যুগ যুগ ধরে সময় ও বক্তার দৃষ্টিভঙ্গী অনুযায়ী রুপান্তরিত হয়ে মানুষের মুখে মুখে ফিরেছে।”

মিশর: মাকেও দোষ দেয়া হয়েছে এফজিএমের মামলায়

এ বছরের ২৩শে মে 'মিশরের নারী ও শিশুদের শিকারে পরিণত হওয়া' শিরোনামের লেখায় আমি ফ্যান্টাসিয়া ছদ্মনামের একজন মিশরীয় নারীর উদ্ধৃতি দিয়েছিলাম যে মিশরের জন্য আরো ভাল একটা ভবিষ্যতের স্বপ্ন দেখে। সে মিশরে বাচ্চাদের নিরাপত্তার জন্য আলোচিত নতুন আইনগুলো নিয়ে তার ব্লগে আলোচনা করেছিল। তার প্রথমটা ছিল: নারীদের যৌন অঙ্গহানী (এফজিএম) নিষিদ্ধ ...

2008-11-14

আরবদেশ: ব্লগ এবং একটি সামাজিক আন্দোলন

সৌদি ব্লগার এসাম মুদির সিএনএন আরবী থেকে একটি প্রতিবেদন তুলে ধরে প্রশ্ন তুলেছেন- গত সপ্তাহে আরব বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনার প্রেক্ষিতে আরবী ব্লগগুলো কি অত্র অঞ্চলে একটা সামাজিক আন্দোলন এনে দেবে কি না। تميّز الأسبوع الماضي في نشاط المدونين العرب بحركات احتجاج واسعة على أوضاع الحريات في دول عربية، ولاسيما في ...

ইন্দোনেশিয়া

থমাস বেলফেল্ড ইন্দোনেশিয়ার দারিদ্রতার উপর লিখেছেন। তিনি উল্লেখ করেছেন যে: “এখন সময় হয়েছে এ নিয়ে নতুন করে ভাবার এবং দ্রুত সিদ্ধান্ত নেবার।”

জর্ডান: দরিদ্র আর পশ্চাদপদ

জর্ডানের ব্লগার মুফাক কাব্বানি বলছেন যে দরিদ্র আর পশ্চাদপদ হওয়া অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি আমাদের কাছে একটি উদাহরণ তুলে ধরেছেন যে কেমন করে দরিদ্ররা জোর দেয় আরো বেশী সন্তান জন্ম দেয়ার উপর। তিনি লিখেছেন: دائما احب ان ابحث عن الأمور المتعلقة بالفقر و المشاكل الإجتماعية من فترة بسيطة حصل حوار بيني و بين والدتي ...

2008-11-13

ভুটানে নতুন রাজার রাজ্যাভিষেক: শরণার্থীদের স্মরণ করা হয়নি

নভেম্বরের ৬ তারিখে, হিমালয়ের রাজ্য ভুটান আনুষ্ঠানিকভাবে তাদের নতুন রাজার রাজ্যাভিষেক করেছে, যার নিয়োগ হয়েছিল প্রায় দুই বছর আগে। ২৮ বছর বয়সী পঞ্চম ড্রাগন রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াঞ্চুক হচ্ছেন অক্সফোর্ডে শিক্ষিত আর ভুটানের চতুর্থ ড্রাগন রাজা জিগমে সিংহে ওয়াঞ্চুকের বড় ছেলে। তার রাজ্যাভিষেকে পার্শবতী দেশ থেকে গণ্যমান্যরা এসেছিলেন - ...

হাইতি: স্কুল ধসে গেছে

হাইতির যে আর একটা ট্রাজেডির সামলানোর সামর্থ নেই এই বাস্তবতা সত্বেও নতুন একটা আঘাত এসেছে। এইবার পেশনভিলে একটি স্কুল ধসে গেছে যাতে শত শত বাচ্চা নিহত হয়েছে আর অসংখ্য আহত হয়েছে। হাইতির ব্লগাররা দ্রুতই তাদের সহানুভুতি জানিয়েছে আর সাহায্যের হাত বাড়িয়েছে। হাইতি ইনোভেশন বলেছে: কিছু কিছু দুর্যোগের ভবিষ্যৎবাণী করা যায়। প্রত্যেক হারিকেন ...

দক্ষিণ এশিয়া

বাংলাদেশ কর্পোরেট ব্লগ যুক্তি দেখাচ্ছে যে কেন বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা উচিৎ।